দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও প্রয়োজনে ইরানের বিরুদ্ধে একক সামরিক পদক্ষেপ নিতে পারে ইসরায়েল বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার স্থানীয় সময় এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার আহমেদ ওয়াহিদির সাম্প্রতিক মন্তব্য থেকে স্পষ্ট, ইরান তার পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে চায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর লক্ষ্য হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হলেও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তাঁর সরকার প্রস্তুত।
অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা এখন অগ্রসর পর্যায়ে রয়েছে। তাঁর দাবি, উভয় পক্ষ ইতোমধ্যে খসড়া প্রস্তাব বিনিময় করেছে এবং কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই সংঘাতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে।
জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে মতপার্থক্যের কারণে আলোচনা স্থবির হয়ে পড়ে। পরে জুলাইয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তেজনা বৃদ্ধি পায়।
সূত্র: আনাদোলু এজেন্সি
যে আই